রাস্তা পার হতে গিয়ে লাশ হলেন নারী

রাস্তা পার হতে গিয়ে লাশ হলেন নারী

গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় জোসনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসনা উপজেলার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী।

বিজ্ঞাপন

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী বলেন, বেতকাপা ইউনিয়ন পরিষদে পারিবারিক কাজের জন্য যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিলেন জোসনা। এ সময় আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন