নীলফামারীর কিশোরগঞ্জে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ফরহাদ হোসেন নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিমারি ইউপির পেট্রোল পাম্পএলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ফরহাদ পুটিমারী মন্থনা হাজীপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। তিনি পানিয়ালপুকুর মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, বাইসাইকেলে কিশোরগঞ্জ মেডিকেল মোড়ে কোচিংয়ে যাচ্ছিলেন ফরহাদ ও আকাশ। পুটিমারী পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় ফরহাদকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করতে পারলেও চালক পালিয়ে গেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

