আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে চলছে ছাত্রলীগ পুনর্বাসন

জেলা প্রতিনিধি, নীলফামারী

স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে চলছে ছাত্রলীগ পুনর্বাসন

নীলফামারীর চিলাহাটি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ রয়েছে, স্বপ্নতরী ফাউন্ডেশন নামের একটি সংগঠন সোমবার চিলাহাটি হাইস্কুল মাঠে একটি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়। এ কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় করার চেষ্টা চলছে বলে দাবি এলাকাবাসীর।

বিজ্ঞাপন

এ বিষয়ে ‘সচেতন নাগরিক সমাজ চিলাহাটি’র পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রলীগ ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা স্থানীয়ভাবে উত্তেজনা ও সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে।

এলাকাবাসীর দাবি, এর আগেও একই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বেশ কয়েকজন আহত হন। ফলে এলাকায় নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বিরাজ করছে।

অভিযোগে আরও বলা হয়, ২০২২ সালের একটি কমিটিতে চিলাহাটি সরকারি কলেজ ছাত্রলীগের একাধিক নেতা স্বপ্নতরী ফাউন্ডেশন-এর বিভিন্ন পদে যুক্ত ছিলেন। সংগঠনটির ১৬১ সদস্যের কমিটির অনেকেই ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী বলে অভিযোগ রয়েছে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন