আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাঘাটায় সাংবাদিক সোলায়মান আলীর দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

সাঘাটায় সাংবাদিক সোলায়মান আলীর দাফন সম্পন্ন

গাইবান্ধার সাঘাটায় দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক সোলায়মান আলী (৬৫) আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ মার্চ) রাত ১১টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে ক্রিয়াবন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শনিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে বোনারপাড়া সরকারি কবরস্থান মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে ওই কবরস্থানেই তাকে দাফন করা হয়।

মরহুমের পরিবারকে সান্ত্বনা দিতে জানাজায় শরিক হন সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ মাস্টার, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, ব্যবসায়ী খলিলুর রহমান।

সহকর্মীর বিদায়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, বাংলা টিভির গাইবান্ধা প্রতিনিধি জাহিদ খন্দকার, আমার দেশ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মিজান রাঙ্গা, সাংবাদিক আবু সাঈদ, আনিছুর রহমান টিপু, আনোয়ার হোসেন রানা এবং সোহাগ খন্দকার, আবু তাহের, এবিএস লিটন, মনজুর হাবিব মঞ্জু সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন