মাঠ থেকে মাদকের সাত শতাধিক বোতল উদ্ধার

মাঠ থেকে মাদকের সাত শতাধিক বোতল উদ্ধার

মাদকমুক্ত সমাজ গঠনে খেলার মাঠের বিকল্প নেই। অথচ সেই খেলার মাঠ থেকেই উদ্ধার হলো সাত শতাধিক ফেনসিডিলের খালি বোতল।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠের পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারের সময় এসব বোতল উদ্ধার হয়। শুক্রবার দুপুরে একটি ভিডিও

ছড়িয়ে পড়লে মুহূর্তে গোটা উপজেলায় ঝড় ওঠে। নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন।

সাবেক খেলোয়াড় রাশেদ মন্তব্য করেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। স্টেডিয়াম মাঠ থেকে ফেনসিডিলের শত শত বোতল উদ্ধার ভাবা যায়। কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠটি নেশাখোরদের আস্তানা। তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মোতালেব নামে একজন প্রশ্ন করেন, পাঁচ শতাধিক ফেনসিডিলের বোতল কীভাবে স্টেডিয়াম মাঠের কাছে ফেলা রাখা হয়? আশপাশের সিসিটিভি দেখে সংশ্লিষ্টদের শনাক্ত করতে হবে? মাদক ব্যবসায়ী-গডফাদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে?

শুক্রবার বিকালে স্টেডিয়াম মাঠে দুটি দলের খেলা ছিল। মাঠে পানি জমায় রাসেদসহ কয়েকজন দুপুরে ড্রেন পরিষ্কার করতে নামে। এ সময় ড্রেন থেকে সাত শতাধিক ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। পানির স্রোতে আরো কয়েক হাজার বোতল ভেসে গেছে বলে তারা দাবি করেন।

জানা গেছে, স্টেডিয়াম মাঠ খোলামেলা হওয়ায় রাতে এখানে মাদকের আসর বসে। বেশ কয়েকবার মাদকের বিষয় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপিত হলেও প্রশাসন নীরব থাকে।

শুক্রবার দুপুরের পর ফেনসিডিলের বোতল উদ্ধারের একটি ভিডিও ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেগুলো দেখতে ছুটে আসে। এ সময় তারা বিভিন্ন মন্তব্য করেন।

সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু বলেন, স্টেডিয়ামে রাতে কেউ আড্ডা দিতে পারবে না। স্টেডিয়ামসহ কিশোরগঞ্জকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি

আকর্ষণ করছি।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ফেনসিডিলের বোতল উদ্ধারের কথা শুনেছি। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন