শিবির নেতা হত্যাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

শিবির নেতা হত্যাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো স্বাক্ষরিত উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...