দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশের পর

তেলের ঘানি টানা সেই বৃদ্ধ দম্পতি পেলেন সরিষা মাড়াইয়ের মেশিন

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

তেলের ঘানি টানা সেই বৃদ্ধ দম্পতি পেলেন সরিষা মাড়াইয়ের মেশিন

নীলফামারীর কিশোরগঞ্জে গরুর অভাবে বুক দিয়ে তেলের ঘানি টানা সেই বৃদ্ধ মোস্তাকিন দম্পতি পেলেন সরিষা মাড়াইয়ের মেশিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ আর্মির শিক্ষা কোরের কয়েকজন কর্মকর্তা ওই দম্পতিকে টিনের ঘর ও সরিষা মাড়াইয়ের মেশিন দেন। উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামে তার বাড়িতে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সৈয়দপুর এর অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক লে. কর্নেল ড. শামীম রেজা, ড. মাহমুদুল হাসান, ড. শওকত আলী ও ড. মামুন হোসেন প্রমূখ।

উল্লেখ্য, দৈনিক আমার দেশ পত্রিকায় ২২ আগস্ট বয়সের ভারে ন্যুব্জ দম্পতির জীবিকা নির্বাহ ঘানি টেনে শিরোনামে স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনা জানতে পেরে আর্মির অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ লক্ষাধিক টাকা ব্যয়ে মোস্তাকিন দম্পতির কষ্ট লাঘবে ঘর নির্মাণ ও সরিষা মাড়াই মেশিন কিনে দেয়।

এর আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে দুটি অটো রিকশা-ভ্যান ও ৫০ হাজার টাকা দেওয়া হয়। মোস্তাকিন ও ছকিনা দম্পতি সরিষা মাড়াই মেশিন উপহার পেয়ে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সহায়তাকারীদেরকে দোয়া দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...