পঞ্চগড়ে এমপি ব্যারিস্টার নওশাদ জমির

বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে
ছবি: আমার দেশ

পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। উক্ত কাজের অংশ হিসেবে তেঁতুলিয়ায় ৫ কোটি ৮৪ লাখ ২২ হাজার ৯৯৩ টাকা ব্যয়ে তেঁতুলিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির আরও বলেন, তেঁতুলিয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন ও অনলাইনে বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা, নারীদের স্বাবলম্বী করার জন্য আইসিটি প্রকল্প গ্রহণ, পর্যটনশিল্প বিকাশের জন্য উঁচু ওয়াচ টাওয়্যার ও পর্যটন মোডেল ভবন নির্মাণ, পঞ্চগড় নবনির্মিত ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল চালু ও মেডিকেল কলেজ স্থাপনসহ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংগে যোগাযোগ চলছে এবং আগামী দিনে বাস্তবায়ন হবে। তিনি এর জন্য সকল পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মাহমুদ জামান, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) ইদ্রীস আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পঞ্চগড় অ্যাডভোকেট আদম সুফি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...