গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ধাপেরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। পরে ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করে।

উদ্ধার করা বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন