ট্রাক্টর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা, মুচলেকা আদায়

ট্রাক্টর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা, মুচলেকা আদায়

নদীর বালু চুরির অপরাধে নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, বালু চুরির অপরাধে ট্রাক্টর আটক করে মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত ট্রাক্টরের মালিকের নাম মোরশেদুল হক (৩৪)। সে কিশোরগঞ্জ সদর ইউপি

দক্ষিণ পুষণা গ্রামের আব্দুল গণির ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদখানা বড়বালা নদী এলাকায় অভিযান চালানো হয়। এসময় বালু পাচার ও চুরি করার উদ্দেশ্যে ট্রাক্টরে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয় ট্রাক্টরটি। পরে ট্রাক্টরটি কিশোরগঞ্জ থানায় নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিক মোরশেদুলের ৫০

হাজার টাকা জরিমানা করা হয়। তার ট্রাক্টর বালু চুরি বা পাচারে ব্যবহার করবে না মর্মে মুচলেকাও দেন তিনি। জরিমানার টাকা পরিশোধ করায় ট্রাক্টরটি রাতে ছেড়ে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা আমার দেশকে জানান, বালু চুরির অপরাধে ট্রাক্টর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেয়া হয়েছে। বালু চুরি রোধে প্রশাসন জিরো টলারেন্স এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন