রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুটি ভোট কেন্দ্র থেকে দুটি করে মোট চারটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে রংপুর-২ নির্বাচনি এলাকা গঠিত। এ আসনটিতে মোট ১৩৭ টি ভোট কেন্দ্র রয়েছে।
ভোট কেন্দ্র দুটি হলো উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ভোটকেন্দ্র দুটির সিসি ক্যামেরা চুরির বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন। তিনি বলেন, চুরি যাওয়া কেন্দ্র দুটিতে ক্যামেরা পুনঃস্থাপন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

