দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বালুপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মা। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিল (২৭) মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তার স্ত্রী স্বর্ণা আক্তারের (২৩) সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
রোববার সন্ধ্যা ৬টার পর শাকিল বাজারে গেলে তার স্ত্রী স্বর্ণা আক্তার প্রথমে ছেলে সাফায়েত হোসেনকে (৪) ও কন্যা রাইসা আক্তারকে (১) শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছি। প্রকৃত কারণ জেনে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

