নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। প্রাপ্ত ভোটে জামায়াতের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ১ লক্ষ ২৪ হাজার ৯০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট। ভোট ব্যবধান ৪৩ হাজার ৩৭৯ ভোট। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারগণ ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, নীলফামারী-৪ আসনে মোট ভোটার ৪,৫১,৮১৪, পুরুষ ২,২৬,৭২৮, মহিলা ২,২৫,০৮১, হিজরা ভোটার ৫।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

