রংপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

রংপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে রংপুর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রংপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রংপুর অঞ্চলের আটটি জেলার প্রায় পাঁচ শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও রংপুর অঞ্চল পরিচালক অহিদ সালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।

Amardesh_Deshio.

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মনোয়ারুল ইসলাম। তিনি ‘সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা, পরিচালনা ও নেতৃত্ব তৈরি’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন।

Amardesh_Deshio_Siraji

বিষয়ভিত্তিক আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল। এ ছাড়া পবিত্র কুরআনুল কারিম থেকে দারস পেশ করেন মাওলানা মো. জাহিদ হাসান।

Amardesh_Deshio..

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল ও মো. রায়হান সিরাজী।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, অধ্যক্ষ আব্দুল গণি, প্রভাষক ছাদের হোসেন, এ কে এম ফেরদৌস আলম, তৈয়ব আলী, আলাউল ইসলাম ফাতেমী পাভেল, হাবিবুর রহমান শামীম, তোফায়েল প্রধান, মো. নূর আলম, মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর, মাজেদুল ইসলাম, নাঈম সিদ্দিকী, আবুল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ আয়োজনে সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা, পরিচালনা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং যোগ্য নেতৃত্ব তৈরির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আটটি জেলার প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিশেষে দোয়ার মাধ্যমে ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’-এর সমাপ্তি ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন