তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল পাচারকালে যুবক আটক

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল পাচারকালে যুবক আটক
ছবি: আমার দেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৪৪৬ লিটার পেট্রোল পাচারের সময় এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

বুধবার রাত ৮টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করা একটি অটোরিকশা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

বিজ্ঞাপন

পরে সেটি থামিয়ে তল্লাশি চালালে অটোরিকশায় পলিথিন দিয়ে ঢেকে রাখা দুটি ড্রামের ভেতর থেকে প্রায় ৪৪৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

জানা গেছে, পেট্রোলগুলো পার্বতীপুর উপজেলা থেকে তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ উপজেলায় নেওয়া হচ্ছিল।

আটক অটোচালক জানান, কিশোরগঞ্জ উপজেলার সাজু মিয়া নামের এক ব্যবসায়ী প্রতি লিটার ২৩৫ টাকা দরে পেট্রোল কিনে তা খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠাচ্ছিলেন।

ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত পেট্রোল ও অটোরিকশাটি জব্দ করেন।

এ বিষয়ে ইউএনও মোনাব্বর হোসেন বলেন, অবৈধভাবে পেট্রোল পরিবহন ও বিক্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত তেল ও যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন