জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি

কিশোরগঞ্জে শহিদ নাঈমের কবর জিয়ারত

কিশোরগঞ্জে শহিদ নাঈমের কবর জিয়ারত
ছবি: আমার দেশ

নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ২৪ এর শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রণচন্ডী সোনাকুড়ির গ্রামের বাড়িতে গিয়ে শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

সকাল ১০টায় উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের শুভ সূচনা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, এনসিপির আহ্বায়ক জাহেদুল ইসলাম লাবু, জুলাই যোদ্ধা রফিক শাহ্ প্রমুখ।

এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, ছাত্ররা অংশগ্রহণ করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন