দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম দবিরুল ইসলাম (২২)। তিনি উপজেলার আমলাগাড়ী গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, গ্রেপ্তারকৃত দবিরুল ইসলাম দিনাজপুর যুগ্ম দায়রা জজ আদালত ২য় ও স্পেশাল ট্রাইব্যুনাল কর্তৃক ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

