প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পদত্যাগী রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই

পদত্যাগী রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই
ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান বলেছেন, পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের বিচারের বিষয়ে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে বিচারের বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তথ্য উপদেষ্টা বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন। তার বিরুদ্ধে আগের অপরাধের বিচার হতে কোনো আইনগত বাধা নেই। বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি।

তিনি বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। ভারতে অনুষ্ঠেয় এবারের ব্রিকস সম্মেলনে অংশ নিতে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন