টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে দুইজন নিহত

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে দুইজন নিহত
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে দুইজন নিহত

ঢাকার মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায়, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। সেখানে টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজনের নাম নাছিমা বেগম। তবে অপর নিহত পুরুষের নাম এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন