দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় মোকছেদুল ইসলাম (৫২) বাসা থেকে ভ্যান নিয়ে বের হয়ে পরদিন ধানক্ষেতের মধ্যে তার লাশ পাওয়া গেছে।
সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশে ধানক্ষেতে মোকছেদুল ইসলামের লাশ দেখতে পায় স্থানীয়রা; পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে । নিহত মোকছেদুল ইসলাম ইছামতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোকছেদুল ইসলাম গতকাল রোববার বিকেলে চার্জার ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি।
সোমবার সকালে ফুল টঙ্গী ঈদগাহ মাঠের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে চিরিরবন্দর থানার পুলিশকে অবগত করলে তারা এসে লাশ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। চালক মোকছেদুল ইসলামকে গলায় গামছা পেছিয়ে হত্যা করে চার্জার ভ্যান নিয়ে গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

