নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র ভাঙন কবলিত উড়িয়া ইউনিয়নে সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার উন্নয়ন কর্মসূচির আওতায় উড়িয়া ইউনিয়ন পরিষদ ফুলছড়ির আয়োজনে ১৬ জন নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

