প্রেমিকার পর প্রেমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

প্রেমিকার পর প্রেমিকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্যাপুরে প্রেমিকার মৃত্যুর ৫দিন পর প্রেমিকও চলে গেলেন না ফেরার দেশে। বিষপানে এক সাথে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক যুগল।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মিম আক্তার ১৯এপ্রিল চিকিৎসধীন অবস্থায় মারা যান । শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোরসালিন হাসান পরসের (২১) মৃত্যু হয় । প্রেমিক জুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোরসালিন হাসান পরশ উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে এবং মিম আক্তার একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে।

এলাকাবাসী জানান, উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল । সম্প্রতি মিম আক্তারের অমতে অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও তাদের সম্পর্ক অটুট থাকে। ১৭ এপ্রিল সকালে দু’জনই এক সাথে বিষপান করে।

পরে স্বজনরা মিম আক্তারকে অসুস্থ অবস্থায় সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।

অপরদিকে ১৯ এপ্রিল সকালে পরশকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, এর আগে মিম আক্তার মারা যায় । পরে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পবসের মৃত্যুর খবর পেয়েছি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন