ড্রামে সঞ্চিত ডিজেলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

ড্রামে সঞ্চিত ডিজেলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবিটি আরাফ প্রামাণিকের বাড়ি থেকে তোলা। ছবি: আমার দেশ

যে ডিজেল পাম্পে থাকার কথা, সংকটকালের জন্য সে ডিজেল বাড়িতে সঞ্চয় করে রেখেছিলেন ট্রাক মালিক আশিকুর রহমান। আর তাতেই ঘটে যায় হৃদয়বিদারক এক ঘটনা।

এতে আরাফ প্রামাণিক নামে তার তিন বছরের শিশু পড়ে যায়। তারপর ঘটে ওই শিশুর মর্মান্তিক মৃত্যু। জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবুর বাড়িতে ঘটে যায় এ ঘটনা।

বিজ্ঞাপন

জানা যায়, ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিক ৫০ লিটার ডিজেল মজুত রাখেন সংকট মোকাবিলার জন্য। এরই মধ্যে দুর্ঘটনাবসত এই ডিজেলে পড়ে ডুবে যায় তার ছেলে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) ভোরবেলা শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তার ট্রাকের জন্য অর্ধ কাটা ড্রামের ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রাখেন। এরই মধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল তার ছেলে আরাফ প্রামাণিক। আর এই বারান্দায় রাখা প্লাস্টিকের অর্ধ কাটা ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি।

ঘটনার কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু আরাফ মারা যায়।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের মেম্বার মেহেদী হাসান একরামুল বলেন, ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির লাশ গ্রামের বাড়িতে পৌঁছুলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এ বিষয় সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ঘটনাটি সঠিক। শিশুটি প্রথমে ডিজেলে পড়ে আহত হয়েছে পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...