আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি’র মানবিক উদ্যোগ, খাদ্যসামগ্রী বিতরণ

আমার দেশ অনলাইন

পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি’র মানবিক উদ্যোগ, খাদ্যসামগ্রী বিতরণ

মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নকে লক্ষ্য করে “আলোকিত নাপাইচন্ডির” উদ্যোগে একের পর এক বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন কল্যাণমূলক প্রজেক্ট। করোনাকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে ২০টি প্রকল্প সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার উপজেলার চন্ডিপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

করোনায় ক্ষতিগ্রস্ত ১২৫টি পরিবারের মাঝে ২০২০ সালের ২৭ এপ্রিল প্রথম প্রকল্পের মাধ্যমে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে একই পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।

সংগঠনটির কার্যক্রম শুধু খাদ্য সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্থানীয় মসজিদের সামনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, চলাচলে অক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান এবং এতিমখানায় কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণের মতো মানবিক উদ্যোগও বাস্তবায়ন করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার প্রদান এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে সংগঠনটি বিভিন্ন দুর্যোগকালেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় প্রায় ১৫০টি পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয় সংগঠনটি।

এছাড়া চিকিৎসা সহায়তা কার্যক্রমের আওতায় ক্যান্সার ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের জন্য নলকূপ স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার মতো উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

সংগঠনটি সামাজিক উন্নয়নের অংশ হিসেবে ব্লাড ব্যাংক কার্যক্রম ও স্টুডেন্ট উইং গঠন করেছে, যা বর্তমানে চলমান রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ঈদুল ফিতরে ১০৩টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ২০তম প্রকল্প হিসেবে বৃহৎ পরিসরে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, “আলোকিত নাপাইচন্ডির” এই ধারাবাহিক উদ্যোগ গ্রামীণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন