রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়াজুম্মা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

