ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি দুর্ঘটনায় পানিতে ডুবে এক শিশু এবং চলন্ত মাহেন্দ্র ট্রাক্টর থেকে ছিটকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার জেলার রুহিয়া ও সদর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলো—রুহিয়া থানার আরাজি দক্ষিণ বাটিনা গ্রামের শামীম আলীর ছেলে সাইফুল ইসলাম (১২) এবং সদর উপজেলার পূর্ব পারপুগী গ্রামের নুর আলমের ছেলে রিপন (২২)। রিপন পেশায় ট্রাক্টরের চালকের সহকারী (হেলপার) ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাচ্চা দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে সাইফুল। সাঁতার না জানায় একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইফুলের মা-বাবা গাজীপুরে পোশাক কারখানায় চাকরি করেন।

অপরদিকে, ঐ দিন বিকেলে শিবগঞ্জ-ফেরসাডাঙ্গী সড়কের শারালী গ্রামের দুন্দুর মোড় এলাকায় বালুবাহী একটি চলন্ত মাহেন্দ্র ট্রাক্টর থেকে ছিটকে পাকা রাস্তার ওপর পড়েন হেলপার রিপন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।

রুহিয়া ও সদর থানার ওসি জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন