আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী বিএনপির প্রার্থী কামরুল

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী বিএনপির প্রার্থী কামরুল

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খানকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসনের ১৭৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট। ফলাফলে প্রায় তেহাত্তর হাজার ভোটের ব্যবধানে জয় পান কামরুল। ১৭৭টি কেন্দ্রের মধ্যে ১৭৩টিতেই তিনি এগিয়ে ছিলেন।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন