আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুনামগঞ্জে ভোটার উপস্থিতি কম

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে ভোটার উপস্থিতি কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হলেও নেই তেমন ভোটার উপস্থিতি। তবে ভোটাররা জানিয়েছেন বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বাড়বে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে সকাল ৮টায় গিয়ে দেখা যায়, লাইনে কোন ভোটার নেই। কেন্দ্রের সামনে স্লিপ নিয়ে দাঁড়িয়ে আছেন প্রার্থীর লোকজন।

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ও পাথারিয়া ইউনিয়নের নোয়াখালী ইনামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গনিনগর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় লাইনে এক দুজন করে ভোট দিচ্ছেন।

প্রিসাইডিং অফিসার রুহুল হাসান বলেন, গনিনগর উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোট পড়েছে ৮৭টি। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৮২২।

নোয়াখালী ইনামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার কামাল উদ্দিন বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ১৫৪৮। সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে ১০৪ টি। একই অবস্থা প্রতিটি উপজেলায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...