নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের প্রতিবাদ সভা

ফ্যাসিস্টদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ: কয়েস লোদী

ফ্যাসিস্টদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ: কয়েস লোদী

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, নারী ও শিশু অধিকার ফোরাম- সিলেটের উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ধর্ষণের জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারহীনতার সংস্কৃতিই দায়ী।

বিজ্ঞাপন

নারী নির্যাতনসহ অপরাধ নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরোও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিকের সাবেক প্যানেল মেয়র কয়েস লোদী বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছি যে, অতিসম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সামাজিক অবক্ষয়ের মাধ্যমে আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ন হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা লিপ্ত সেই সকল উগ্রগোষ্ঠী উস্কানি বা মদদ প্রদান করছে।

তিনি বলেন, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করা হলেও সেটার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নি। তাই দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের উদ্যোগে বুধবার দুপুরে নগরীর দরগামহল্লাস্থ একটি হোটেলে ফোরামের আহ্বায়ক প্রফেসর ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহসিন শারমিন তামান্নার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।

সভায় আরোও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, এপিপি এডভোকেট মোবারক হোসেন, অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ, ডা: জামিল আহমদ, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, জলি পুরকায়স্থ, জান্নাত জামান চৌধুরী, মো. সোলেমান খান মিন্টন, মো. নাজমুল হক, মাহবুব আলম, মাহবুব শেখ, শফিউল আলম, মোবারক হোসেন তুহিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন