সুনামগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। তানভীর মাহমুদ ফাহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জুলাই বিপ্লব স্মৃতি পরিষদের সদস্যসচিব মিজানুর রহমান, আহ্বায়ক সদস্য উসমান গনিসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, নারায়ণগঞ্জের তোলারাম কলেজের সাবেক উপাধ্যক্ষ ছিলেন জীবন কৃষ্ণ মোদক। তিনি শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে পরিচিত। ৫ আগস্ট পরবর্তী ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। অথচ তাকেই এখন সুনামগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ নিয়োগ মানি না। অনতিবিলম্বে তাকে অপসারণ করতে হবে। নয়তো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

