সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটের গোলাপগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার গোলাপগঞ্জ পৌরসভা সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, হাছান ইমাদ, নিউইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

