সিলেটে আরিফুল হক চৌধুরী

চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিতে কাজ করছে সরকার

চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিতে কাজ করছে সরকার

চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের অধীন থাকার সুবাদে চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করে যাব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার নগরীর যুগলটিলার ইসকন মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী আরো বলেন, চা শ্রমিকদের জন্য মানসম্মত থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

মন্ত্রী বলেন, এ বাংলাদেশ সবার। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি। সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবেÑএটাই আমাদের প্রত্যাশা। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্ত্রী আরো উল্লেখ করেন, প্রতি তিন বছর অন্তর মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন