আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে জামায়াত আমিরের জনসভা শনিবার

সিলেট ব্যুরো

সিলেটে জামায়াত আমিরের জনসভা শনিবার

নির্বাচনি সমাবেশে যোগ দিতে শনিবার সিলেটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

নগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় অবস্থিত সিলেট-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার দুপুর ২টায় জনসভা শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হবে। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. নূরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, শনিবার হেলিকপ্টারযোগে জামায়াতে ইসলামীর আমির সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছবেন। সেখানে একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার পর বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত আরেকটি জনসভায় যোগ দেবেন। এরপর বেলা ২টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছবেন তিনি।

সিলেটের নির্বাচনি জনসভা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত নেতৃবৃন্দ সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...