প্রশাসক পেলো সিলেট উইমেন চেম্বার

প্রশাসক পেলো সিলেট উইমেন চেম্বার

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরের জামান চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়, ‘সিলেট ইউমেন চেম্বারের সাধারণ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর জবাবে বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।’

চেম্বারে দায়িত্ব পাওয়া নুরের জামান চৌধুরী বলেন, ‘সিলেট উইমেন চেম্বারের কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। আমি আজ দায়িত্ব নিয়েছি।’

টানা তিনবারের বেশি একপদে থাকার নিয়ম না থাকলেও সভাপতি পদে পাঁচবারই ছিলেন আওয়ামী অনুগত কথিত ব্যবসায়ী স্বর্ণলতা রায়। ৫ আগস্টের পর সভাপতির পদ থেকে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যান তিনি। এরপর তার বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার খবর প্রকাশ হতে থাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন