সিলেটে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের মেধাবৃত্তির পুরস্কার প্রদান

সিলেট ব্যুরো

সিলেটে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের মেধাবৃত্তির পুরস্কার প্রদান

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সিবগাতুল্লাহ সিবগা।

বিজ্ঞাপন

তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সময়ে আমাদের প্রয়োজন যোগ্য মানুষ, তাই নিজের যোগ্যতা বৃদ্ধির জন্য আজ থেকেই আমাদের নিজের যোগ্যতা বৃদ্ধির পেছনে মনোনিবেশ করা উচিত। নিজের লক্ষ্য নির্দিষ্ট করে নিজেকে তৈরি করতে হবে। আর সেই স্বপ্নকে লালন করে দেশের জন্য যোগ্য নাগরিক তৈরি করতে কিশোর কন্ঠ পাঠক ফোরাম বদ্ধ পরিকর।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে ফোরামের মহানগর পরিচালক মো. আহসান হাবিবের পরিচালনায় ও সহকারী পরিচালক শহিদুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক তানজীর হোসাইন জুয়েল,পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের অন্যতম পৃষ্ঠপোষক আফসার উদ্দিন কামরান, স্কুল প্রতিনিধি তৌহিদুল ইসলাম, ফাহাদ হোসাইন, রেজাউল করিম ও শাহাদত হোসেন নাসিমসহ স্কুল প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ- এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ২৮১ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৫০ জন, সাধারণ গ্রেডে ১০১ জন এবং বিশেষ গ্রেডে ১৩০জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন