আওয়ামী লীগের পালানোর ইতিহাস অনেক আগের: টুকু

আওয়ামী লীগের পালানোর ইতিহাস অনেক আগের: টুকু

বিএনপির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের পালানোর ইতিহাস অনেক আগের। তারা ৭১ সালে পালিয়েছে, ৭৫ এ পালিয়েছে এবং সর্বশেষ পালিয়েছে ২০২৪ সালে। সুতরাং আওয়ামী লীগের ইতিহাস একটা কুখ্যাত ইতিহাস। আওয়ামী লীগের কোনো ভালো ইতিহাস নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা ৫ মিনিটের জন্য আওয়ামী লীগ করেছেন আমাদের দলে তাদের কোন জায়গা নেই। আওয়ামী লীগ মানে কুকুরের লেজ।

বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

টুকু বলেন, আমরা যাদের বিরুদ্ধে ১৬ বছর যাবত লড়াই করেছিলাম আবু সাঈদ- মুগ্ধর মত তরতাজা প্রাণের মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছে।

পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সাবেক এমপি শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, এডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন