আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বোরো ফসল রক্ষায় আমাদের এখনই কাজ করতে হবে: কামরুল এমপি

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

বোরো ফসল রক্ষায় আমাদের এখনই কাজ করতে হবে: কামরুল এমপি

সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেছেন, বোর ফসল রক্ষায় আমাদের এখনই কাজ করতে হবে। নদীতে ঢল আসার পর কাজ নিয়ে একে অন্যকে দোষারূপ করা যাবে না।

বিজ্ঞাপন

সোমবার ধর্মপাশা, মধ্যনগর,তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার, বর্ধিত গুরমা, মহালিয়া, গুরমা, হেরাকান্দি, চন্দ্র সোনার তাল, হালিহাওর, ধারাম হাওরের অর্ধশতাধিক বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, এখন নদী দেখছেন শান্ত কিন্তু এ নদী এমন শান্ত থাকবে না। একদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে অশান্ত করে দিবে পুরো হাওর এলাকা, তখন আর কাজ করার সময়ও পাবেন না।

বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন