বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও মজলুম দল। বিএনপিকে নিশ্চিহ্ন ও জনবিচ্ছিন্ন করার অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি।
রোববার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের পরগণাবাজার ও সোনাপুর বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. এনামুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সঠিক পথে রয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে আমাদের শীর্ষ নেতার তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি চালিয়ে যেতে হবে। বিএনপিকে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের জন্য দেশের গণতন্ত্রকামী মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি সবসময় সংস্কারের রাজনীতিতে বিশ্বাসী। তাই আমাদের নেতা তারেক রহমান সংস্কারের ৩১দফার একটি রূপরেখা প্রণয়ন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা হাসান ইমাদ, জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, সিলেট মহানগর বিএনপির পল্লী বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি ফারুক আহমদ, সদস্য বাতাই মিয়া, বাঘা ইউনিয়ন বিএনপি নেতা আনা মিয়া, বিএনপি নেতা বিলাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সেলিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা যুবদল নেতা মোস্তাক আহমদ, মিজানুর রহমান,পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল মোরসালিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম সিরাজুল ইসলাম, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেবুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুলেমান, সদস্য সচিব আলী হোসেন, শ্রমিক দলের সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ইউনিয়ন জাসসের সভাপতি জাকারিয়া ও সাধারণ সম্পাদক জুনায়েদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

