প্রশিক্ষণ শেষে ৩৫ সাংবাদিককে পিআইবির সনদ বিতরণ

প্রশিক্ষণ শেষে ৩৫ সাংবাদিককে পিআইবির সনদ বিতরণ

সিলেটে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ৩৫ সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদ ও সম্মানিত অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস।

32

এ ছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, পিআইবির প্রশিক্ষক উপ-পরিচালক শাহ আলম সৈকত, এএফপির বাংলাদেশ ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার ও আব্দুর রাজ্জাক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন