সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যামামলার এক আসামি মারা গেছে। ওই আসামির নাম আব্দুল হামিদ (২৮)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
আসামি অসুস্থ হওয়ার পর সোমবার বেলা ২টায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
বিজ্ঞাপন
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বাদ আসর গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হবে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন । তিনি
জানান, আব্দুল হামিদ হত্যা ও চুরির মামলার আসামি হয়ে এক বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে
ছিলেন। তার মামলাটি বিচারাধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

