‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে ফেসবুকে পোস্ট, প্রত্যাহার এসিল্যান্ড

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে ফেসবুকে পোস্ট, প্রত্যাহার এসিল্যান্ড

সুনামগঞ্জের জামালগঞ্জে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জামালগঞ্জ উপজেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আরিফুর রহমান শান্তকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত তার ফেসবুক পেজে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে’ লিখে পোস্ট করেন। এর কয়েক মিনিট পর ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট দেন। মুহূর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিল্পী রাণী মোদক তাৎক্ষণিকভাবে ‘ইউএনও জামালগঞ্জ’ পেজে—এসিল্যান্ডের আইডি হ্যাক হয়েছে, কেউ বিভ্রান্ত হবেন না—এই মর্মে একটি পোস্ট দেন। ইউএনওর পেজে আইডি হ্যাক হয়েছে বলে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এসিল্যান্ডের পেজ থেকে পোস্টটি ডিলিট করা হয়। এসিল্যান্ডের পোস্ট ডিলিট করা নিয়ে সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় আমার দেশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন