খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে

খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে

টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে বাড়ছে হবিগঞ্জের নদ-নদীর পানি। এরমধ্যে খোয়াই নদীর প্রায় সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলা শহরসহ খোয়াই নদীর দুই পারে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, রোববার (১ জুন) দুপুর ১২টার দিকে খোয়াই নদীর বাল্লা পয়েন্টে ও হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

জেলা শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা সালাউদ্দিন চৌধুরী বলেন, শায়েস্তাগনগর এলাকার প্রধান সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়াও মহল্লার অলিগলিতে পানি ঢুকে পড়েছে। বাসিন্দারা খুবই আতঙ্কিত, কারণ খোয়াই নদীর বাঁধ যদি ভেঙে যায়, তাহলে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

শহরের মাছুলিয়া এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, আমাদের খোয়াই নদীর বাঁধ দুর্বল, কারণ খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি কুচক্রী মহল, যার ফলে আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার দ্বারপ্রান্তে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় খোয়াই নদীর দুই পাড়ের জনপদই বন্যার ঝুঁকিতে পড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন