সুনামগঞ্জে দলীয় কার্যালয়ে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঙ্গে জেলা নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জমিয়ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি পেয়েছে। সেই আদর্শকে সমুন্নত রাখতেই বিগত নির্বাচনে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করেছে। নির্বাচনে দেশি-বিদেশি অপশক্তির রোষানলে পড়ে জমিয়তকে পরাজিত করা হয়েছে। তিনি ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় জমিয়তে উলামায়ে ইসলামকে আরো সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, সুনামগঞ্জ জেলা জমিয়ত সবসময় দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকেছে। জেলার সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুসরণ করে আগামী দিনে জেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় ও জনমুখী সংগঠনে পরিণত করা হবে।
সভায় ছিলেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা শায়খ শামসুদ্দীন ফিরিজপুরী, মাওলানা শায়খ আব্দুল কাদির, মাওলানা নুরুজ্জামান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সহসাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সিলেট মহানগর জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নুর হোসাইন, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আবুল কাসেম সাইদ, মাওলানা আব্দুল হাই, মাওলানা লুৎফুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আরশাদ নোমান, মুফতি তাফাজ্জুল হক, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা আমির হোসাইন, যুবনেতা হাফিজ মাওলানা ত্বোহা হোসাইন, ছাত্রনেতা সোহাইল আহমদ ইয়াহইয়া প্রমুখ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

