সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, বিভাগে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের শুরু থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে; যার মধ্যে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হওয়া রোগীর মৃত্যু হয়েছিল ১০ জনের।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাফিজুর রহমানের ১ মাস ২২ দিন বয়সী শিশু পারভেজ এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকার কামাল উদ্দিনের দেড় বছর বয়সী কন্যাশিশু সাদিয়া।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১১ জন। সবমিলিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৪৭ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন