সুনামগঞ্জে ‘এক শহীদ এক বৃক্ষরোপণ’ কর্মসূচি পালন

সুনামগঞ্জে ‘এক শহীদ এক বৃক্ষরোপণ’ কর্মসূচি পালন

সুনামগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষরোপণ’ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে শহীদ পরিবার ও আহতদের সাথে নিয়ে এই বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিজ্ঞাপন

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোহাগ, আয়াতুল্লাহ ও হৃদয়ের নামে জারুল, পলাশ ও কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। এছাড়াও জেলার অন্যান্য আহতদের শ্রদ্ধায় কালেক্টর প্রাঙ্গণ এলাকায় বিভিন্ন ফুল ও গাছের চারা রোপণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ আয়াতুল্লাহর বাবা সিরাজুল ইসলাম, শহীদ সোহাগের ভাই বিল্লাল মিয়া, জুলাই যোদ্ধা ফয়সল আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন