বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের মোটরসাইকেল শোডাউন

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের মোটরসাইকেল শোডাউন

সুনামগঞ্জ- ১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনে মোটরসাইকেল শোডাউন করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। ধানের শীষের এ মনোনয়ন প্রত্যাশীর সমর্থনে মোটরসাইকেল শোডাউনে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১১টায় শোডাউনে প্রায় ১ হাজার মোটরসাইকেলের উপস্থিতিতে তাহিরপুর সদরসহ পুরো সীমান্ত এলাকা কামরুল কামরুল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মোটর সাইকেল শোভাযাত্রা টি উপজেলা সদর থেকে শুরু করে মেঘালয় সীমান্ত পথ ধরে মহিষখলা বাজারে গিয়ে শেষ হয়।

পরবর্তীত সেখানে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বংশীকুন্ড উত্তর ইউনিয়ন বিএনপির মিলাদ মাহফিলে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল অংশগ্রহন করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিল পুর্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র পরিণত হবে। আর আমাকে যদি ধানের শীষ মনোনয়ন দেয়া হয় ইনশাল্লাহ সুনামগঞ্জ-১ আসনটির মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বংশি কুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য চান মিয়া, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...