পাঁচ বছরের শিশুর লাশ উদ্ধার

পাঁচ বছরের শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেন্ট্রি গাছের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শিশুটির নাম ফারিহা বেগম (৫)। সে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।

বিজ্ঞাপন

এদিকে শিশুর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। অনেকেই বলছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শিশুর পিতা মুজিবুর রহমান জানান, গত সোমবার রাত ২টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর রাত ৩টার দিকে আমার মা আমাকে ডেকে বলেন, 'ঘরের লাইট অফ কেন?' পরে লাইট জ্বালিয়ে দেখি দরজা খোলা। আমার মেয়ে ফারিহাও নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে লোকমান নামে এক শ্রমিক জানায়, ফারিহার লাশ স্কুলের পাশে পাওয়া গেছে। আমরা তখন ঘটনাস্থলে গিয়ে ফারিহার লাশ দেখতে পাই। তার মুখে কামড়ের দাগ পাই। তিনি বলেন, তার ধারণা মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনার বিচার চাই।

জামালগঞ্জ থানার এস আই শামিম কবির আমার দেশকে বলেন, 'লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন