সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের গোলাপ হোসেনের ছেলে জমির হোসেন (৩০) ও একই গ্রামের ফুরিজ আলীর ছেলে আলী নূর (২৬)।
আহতরা হলেন- একই গ্রামের কাদিরের ছেলে আমির আলী (২৭), ওয়ারিশের আলীর ছেলে আলী আকবর (৩২) ও সমর পালের ছেলে অনিক পাল (২৪)।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, ভোরে যাত্রী নিয়ে সুনামগঞ্জে যাচ্ছিল অটোরিকশাটি। জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে পৌঁছালে সিলেটগামী একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এতে পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

