নবীগঞ্জে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নবীগঞ্জে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও এলাকায় আম গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ উদ্ধারের পর হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মৃত আল আমিন (৪০) উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মহব্বত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন (৪০) পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন