হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় আব্দুল কাদির মিয়া (৫০) নামে এক জামাতাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দশ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদির চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে।
২০১২ সালের ০৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুর বাড়িতে রান্না ঘরে দা দিয়ে শাশুড়ি হাজেরা খাতুন ওরপে মুল্লুক চানকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মো: মনির সরকার বাদি হয়ে কাদির মিয়াকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। ২০১২ সালের ৮ মে পুলিশ তদন্ত শেষে আদালতে জার্জশীট প্রদান করেন। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার আইনজীবী অতিরিক্ত পিপি মো: আফজাল হোসেন জানান, মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

